ক্যানিং স্টেশন পরিস্কারে রেল কর্মীরা - The News Lion

ক্যানিং স্টেশন পরিস্কারে রেল কর্মীরা




দি নিউজ লায়ন ;  সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং  স্টেশন সহ বিভিন্ন স্টেশন  গুলিতে পরিস্কার পরিচ্ছন্ন করতে কোমড় বেঁধে নেমে পড়লো রেল কর্মীরা।দীর্ঘ সাত আট মাস লোকাল ট্রেন চলাচল বন্ধ।ফলে বহু মানুষ হতাশা গ্রস্ত হয়ে পড়ে।সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনের ভরসা এই রেলপথ।আর এই রেল পথের উপর দাঁড়িয়ে আছে তাদের রুজিরোজগার।


করোনা ভাইরাস মহামারীর কারণে একদিকে মানুষজন যেমন ঘরবন্দি,তেমনি কাজ হারিয়ে বহু মানুষ।এদিকে রাজ্য সরকার ও রেল কতৃপক্ষের বৈঠকে সবুজ সংকেত আসে আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চলবে।আর এই ঘোষণায় আশায় বুক বেঁধেছে সুন্দরবনের প্রত্যন্ত অসহায় মানুষগুলি।প্রতিদিন প্রায় এক লক্ষের উপর মানুষজন যাতায়াত করত ক্যানিং শিয়ালদহ এই রেল পথে।


এদিকে সকালে ক্যানিং প্লাটফর্মে রেল কর্মীরা ঝাড়ু নিয়ে নেমে পড়ে স্টেশন পরিস্কার করতে।এমনকি ট্রেনের ভিতরে ও স্টেশনে করা হয় স্যানিটাইজার।খোলা হয় রেলের টিকিট কাউন্টার গুলি।বহু রেলের যাত্রীরা ভিড় জমায় তাদের মাসিক টিকিট নবীকরণের জন্য।ফলে আগামী বুধবার কখন রেলের চাকা গরায় সে দিকে তাকিয়ে রেলযাত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.